Posts

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের বিজ্ঞপ্তি

Image
 

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে?

Image
  করোনার কারণে আটকে থাকা ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। গত বছরের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে পরীক্ষার্থীদের ‘অটোপাস’ দিয়ে এইচএসসির ফল প্রকাশ করে সরকার। দীর্ঘ এক বছরের বেশি সময়ের পর করোনার প্রকোপ কমে আসায় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এরইমধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি পরীক্ষা নিয়ে গত ২০ সেপ্টেম্বর থেকে ভর্তির কার্যক্রমও শুরু করে দিয়েছে। আজ (শনিবার) ৬০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় করোনার কারণে এবার প্রথমবারের মতো ক্যাম্পাসের বাইরে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে।  ‘ক’ ইউনিট দিয়ে ৮টি বিভাগীয় শহরে এই পরীক্ষা ১ অক্টোবর শুরু হবে। এরপর ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের এবং ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। আর ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) ভর্...